ভিটামিন "C" এর মাহাত্য
আজকের এই মহামারীর পরিস্থিতিতে ভিটামিন "C" এর গুরুত্ব অপরিসীম। তাই প্রত্যেকের ভিটামিন C এর প্রয়োজন আছে। সে কারণে কোন কোন জিনিসে ভিটামিন সি পাওয়া যায় দেখে নেওয়া যাক। ভিটামিন সি যেসব খাবারে পাওয়া যায়, তার মধ্যে কাচা শাক সবজি, ফল ইত্যাদি। যেমন পালং শাক, সরিষা শাক, ব্রকোলি, পেঁপে, টমেটো, পাতাকপি, ফুলকপি , কিউই, চেরি, পেয়ারা, আমলা, কমলা লেবু, কাঁচা মরিচ, স্ট্রবেরি, কুল, জাম, লিচু প্রভৃতি শাক সবজি ফল মুলে ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এবার ভিটামিন সি এর গুরুত্বপূর্ন গুনাগুনগুলি দেখা যাক। ভিটামিন সি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। তাই দেহের ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে। বিশেষ করে চোখের লেন্স, কোষের নিউক্লিয়াস, ত্বক ও হাড়ের কলা সুরক্ষা দেয়।মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা, নিউরোট্রান্সমিটারের চলাচল ও তথ্য আদানপ্রদান এবং রক্তের লৌহ শোষণের ভিটামিন ভূমিকা রয়েছে।শরীরের কটা ছেঁড়া ঘা এবং ঠান্ডা সর্দি জ্বরেও ভিটামিন সি দ্রুত সারাতে সাহায্য করে। শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে ভিটামিন ...